আইসোলেশনে মুমিনুল-মিরাজসহ ৯ জন
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত বুধবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে দেশ ত্যাগ করেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টাইনের মাঝেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত এক সহযাত্রীর কাছাকাছি সংস্পর্শে আসায় দলের অন্তত ৯ জনকে রাখা হয়েছে আইসোলেশনে। নিউজিল্যান্ডে থাকা দলীয় সূত্র নিশ্চিত করেছে এই খবর। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন হেরাথের করোনা আক্রান্ত হওয়ার খবর।
বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গিয়েছে, সেই ফ্লাইটের এক যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। যে কারণে তার আশপাশে বসা মুমিনুল হক সৌরভ, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আবদুর রাজ্জাক রাজ ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যকে বাড়তি আইসোলেশন রাখা হয়েছে।
দীর্ঘ ফ্লাইটের পর শুক্রবার ভোরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিন থেকেই শুরু হয় সাতদিনের কোয়ারেন্টাইন। প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবারই নেগেটিভ আসে। তবে তৃতীয়বার পরীক্ষা করা হলে পজিটিভ হন রঙ্গনা হেরাথ।
এখন তার বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটি পুরোপুরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। তবে করোনা আক্রান্ত হওয়ায় হেরাথের কোয়ারেন্টাইন যে আরও বাড়বে তা নিশ্চিতই বলা চলে।
এছাড়া আইসোলেশনে রাখা নয়জনকেও মঙ্গলবার জিম সুবিধা ব্যবহার করতে দেওয়া হয়নি। আবার পরীক্ষায় নেগেটিভ এলেই দলের বাকিদের সঙ্গে জিম করতে পারবেন তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ