বিপিএল খেলার জন্য অবিশ্বাস্য ওজন কমিয়েছেন মাশরাফি
সবশেষ গত বছরের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ফাইনাল খেলেছেন মাশরাফি। ফাইনালের আগের ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ওই টুর্নামেন্ট দিয়ে তিনি মাঠে ফিরেছিলেন ৯ মাস পর। চার ম্যাচ খেলে আবার বিরতি পড়ে গেছে ১২ মাসের। ওজন একটা সময় হয়ে গিয়েছিল ৯৭ কেজি। সেটি পরে নামিয়ে এনেছেন ৭৮ কেজিতে।
গত কিছুদিন এই ওজন ধরে রেখেছেন মাঠে ফেরার তাগিদ থেকেই। জাতীয় দল থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেট তার এখন ভাবনার সীমানায় নেই। তবে মাঠে ফেরার তাড়না থেকেই ওজন কমানো, বললেন তিনি। “যেহেতু ওই প্যাশনটা এখনও আছে যে আরও কিছু ক্রিকেট খেলে বিদায় নেব, মাঝখানে কোনো কাজ ছিল না, তাই এলাকার কাজ করার পাশাপাশি (সংসদ সদ্য হিসেবে) ফিটনেসের কাজও করেছি।”
আগামী মাসে শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান ৩৮ বছ বয়সী পেসার, পরিষ্কার করে দিলেন সেটিও। “আমার তো ইচ্ছা আছে (বিপিএল খেলার)। তবে সবকিছু তো মিলতে হবে, দল পাওয়া থেকে শুরু করে সবকিছু মিলতে হবে। আমার দিক থেকে ইচ্ছে আছে এবং তৈরিও হয়েছি সেভাবে।”
“এই মাসের শেষের দিক থেকে ইচ্ছা আছে বোলিং শুরু করার। আমার দিক থেকে সবসময় যেটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো ফিটনেস। একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো আগে (গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগ), তখন খেলিনি, কারণ ফিটনেস ঠিক ছিল না। ওই সময়ই আমার মনে হলো যে, প্রস্তুত থাকা উচিত।
এজন্যই শুরু করেছি। আশা করছি, বিপিএল শুরু হতে হতে প্রস্তুত হয়ে যাব।” শুধু বিপিএল নয়, ঘরোয়া ক্রিকেটে মাশরাফির সবচেয়ে বড় ভালোবাসার জায়গা ঢাকা প্রিমিয়ার লিগেও আবার রান আপে ছুটতে চান বল হাতে। সেটির কারণও ব্যাখ্যা করলেন। “বিপিএল তো আছেই, আরও বেশি ফোকাস আমার ঢাকা লিগে।
আমার ক্যারিয়ার শুরু এটা দিয়ে। আর এমনিতেও ঢাকা লিগের আলাদা চার্ম আছে। বাংলাদেশের ক্রিকেটকে এই পর্যন্ত এনেছে এই টুর্নামেন্ট। যে প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে, এটার আলাদা একটা মজা আছে।” “বিপিএলের আলাদা আবেদন আছে। ঢাক-ঢোল বাজে, গান-বাজনা হয়, অনেক কিছু হয়। টাকাও আছে। তবে ঢাকা লিগের আবেদন প্রতিটি ক্রিকেটারের কাছে আলাদা।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ