ব্রেকিং নিউজ: হঠাৎ বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন
সেই শুরু থেকে যে তিন বড় কর্পোরেট হাউজ ছিল ঢাকা (বেক্সিমকো), খুলনা (জেমকন গ্রুপ) আর রংপুরের (বসুন্ধরা) ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদের অনুপস্থিতিতে কোন কোন গ্রুপ ওই তিন দলের ফ্র্যাঞ্চইজি হবে? প্লেয়ার্স ড্রাফট কবে হবে? স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কত হবে?
ধারণা ছিল এসব নিয়ে আলোচনা-পর্যাালোচনার পর আজ বিকেলের আগেই সব জানা হয়ে যাবে; কিন্তু হঠাৎ করেই সংশয়। সত্যিই কী শনিবার বিপিএলের যাবতীয় খুটিনাটি জানা যাবে?
কেন কী কারণে এ সংশয়? তবে কী কোন ধরনের সমস্যা? নাহ, তাও নয়। তবে ভেতরের খবর, আজ শনিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে যে বৈঠক হবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ডেকেছেন সব বোর্ড পরিচালককে।
তবে জানিয়ে রাখা ভাল, এটা কোন বোর্ড পরিচালক পরিষদের আনুষ্ঠানিক সভাও নয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিচালকদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন বিসিবি বিগ বস। তবে বিপিএল নিয়েও সেখানে কথা হবে।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পাশাপাশি রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ-এর কারণে যে টিম বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিয়ে এবং এর পরের ধাপ নিয়েও পরিচালকদের সঙ্গে কথা বলবেন পাপন।
নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে সেখানে। সেখানকার করোনা পরিস্থিতিতে কী হলে কী করনীয়? সে সব বিষয়ে পরিচালকদের মতামত নেবেন বিসিবি সভাপতি।
পাশাপাশি বিপিএল নিয়েও চুলচেরা আলোচনা হবে। একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে নিউজিল্যান্ড সফর নিয়েই যত চিন্তা বোর্ডের। কারণ স্পিন কোচ রঙ্গনা হেরাথের ওমিক্রন করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়তে পারে এবং পুরো সফর আয়োজনেও একটা জটিলতার সৃষ্টি হতে পারে।
সঙ্গে বিপিএলের সব কিছু চূড়ান্ত করা হবে। মোটকথা, সামনের সময়টাতে একটু প্রতিকুলতার মাঝেই পড়ে গেলো বিপিএল আয়োজন। দেখা যাক বোর্ডের অনানুষ্ঠানিক সভায় কী হয়?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ