অবিশ্বাস্য নিয়ম: ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে ক্রিকেটারদের বেতন
ফতোয়া জারি হল শ্রীলঙ্কায়। ক্রিকেটারদের ফিট হতেই চরম বার্তা দিল ক্রিটেক বোর্ড। কয়েকদিন আগেই বার্ষিক বেতন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বেতনের পরিমাণ বাড়াতে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা।
এবার ক্রিকেটারদের উপর পাল্টা চাপ দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের সাফ বার্তা, ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে বেতন। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফল হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল, তার কারণ বলা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস। তাই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
নতুন বছরের ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়া সফরে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাবেন টিম শ্রীলঙ্কা। এরপরই ভারত সফরে ২টো টেস্ট আর ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লঙ্কানরা। বড় টুর্নামেন্টের আগে দলের ক্রিকেটারদের ফিটনেসে কোনও খামতি রাখতে চায়না বোর্ড। ফিটনেসের সঙ্গে কোনও রকম আপোশ করতে চাইছে না বোর্ড।
এদিকে শ্রীলঙ্কা বোর্ডের এই ফতোয়ায় স্বভাবতই চাপে পড়ে গিয়েছেন ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ