নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান পাওয়ার উপায় জানালেন মুশফিক
দীর্ঘ ১১ দিন পর মাঠে নামার সুযোগ পেলেন। প্রথমে গা গরম করতে ফুটবল খেলেন ক্রিকেটাররা। পরে ব্যাটিং ও বোলিং অনুশীলনে গভীর মনোযোগ দেন মুমিনুল বাহিনী।
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পেরে খুব ভালো লাগছে। রুমে আটকে থাকার দিনগুলো ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ঝকঝকে রোদ, নীল আকাশে বের হতে পেরে ছেলেরা অনেক খুশি। আগামী দুই দিন একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। তাউরাঙ্গা গিয়ে আমরা ৬ দিন সময় পাব। আশা করছি সবাই যথেষ্ট প্রস্তুত হয়ে নিতে পারবে।’
প্রথম টেস্টের জন্য আগামী শুক্রবার তাউরাঙ্গা যাবে বাংলাদেশ দল। তার আগে বুধ ও বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিতে চান ডমিঙ্গো।
নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা মুশফিকুর রহিম তুলে ধরলেন তার অভিজ্ঞতার ঝুলি। এমনিতে পেস ও বাউন্সি উইকেটে উপমহাদেশের ব্যাটসম্যানদের তীব্র চ্যালেঞ্জ থাকলেও মুশফিক জানালেন, নিউজিল্যান্ডের উইকেটে আছে প্রচুর রান। তা পেতে হলে দেখাতে হবে নিবেদন, ধরতে হবে ধৈর্য, নিউজিল্যান্ডে সাদা বল ও লাল বলে বেশ বড় তফাৎ আছে। লাল বলে শুরুতে বোলারদের জন্য কিছু না কিছু থাকে। কিন্তু কেউ যদি থিতু হতে পারে তাহলে অনেক রান আছে। কারণ এখানকার উইকেটে ভালো বাউন্স থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে।’
নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ৩১.৭১ গড়ে মুশফিক করেছেন ২২২ রান। আছে এক সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটনে করেছিলেন ১৫৯ রান।
ওয়েলিংটনে সেই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেতে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল। মুশফিকে ছাপিয়ে আরেকজন ছিলেন সফল। ২১৭ রান করা সাকিব আল হাসান এই সিরিজে নেই।
প্রথম ইনিংসে এত বড় রান করেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যাডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে সব সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেও জয় নেই বাংলাদেশের, এমনকি কোন টেস্ট ড্রও করতে পারেনি। এবার ভিন্ন কিছু করতে হলে ব্যাটসম্যানদেরই নিতে হবে মূল দায়িত্ব। মুশফিকের কথা মেনে নিউজিল্যান্ডের মাঠে রান বের করার পথে মুমিনুল হকরা হাঁটতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ