আজ ফাইনালে মাঠে নামছে ভারত বনাম বাংলাদেশ, দেখেনিন সময়
আসন্ন ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাফুফের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ খেলে স্বাগতিক দর্শকদের বিনোদন দেওয়া। প্রাথমিক এই লক্ষ্য পূরণ করায় আমি বাংলাদেশ দলের মেয়েদের ধন্যবাদ জানাই। আশা করি এই ধারবাহিকতা ধরে রেখে অুনপ্রাণীত মেয়েরা ভারতের বিপক্ষে বুধবারের ফাইনালে আরও উজ্জীবিত হয়ে খেলবে।
ফাইনাল ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপুর্ন হবে উল্লেখ করে স্বাগতিক কোচ বলেন, আশা করি আমরা শিরোপা জয় করতে পারব। এ বিষয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়নশিপে নিজের দলটিকে ভারসাম্যপূর্ন উল্লেখ করে ছোটন আরও বলেছেন, ভারত সব সময় শক্তিশালী দল গঠন করলেও ফাইনালে তার শিষ্যরা আরও ভাল খেলে লক্ষ্য অর্জনে সক্ষম হবে।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী দলের কোচ বলেন, প্রতিটি ম্যাচেই প্রায় সব খেলোয়াড় গোল পাচ্ছে। এটি দলের জন্য ভালো একটি দিক এবং এতে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। তার আশা, ফাইনালে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সফলতা পাবে বাংলাদেশ।
এদিকে টুর্নামেন্ট জুড়ে ভারত যথেষ্ট ভাল খেলেছে বলে দাবী করেছেন সফরকারী দলটির প্রধান কোচ অ্যালেক্স এমব্রোস। ফাইনালের আগে দল আগের ভুল ভ্রান্তি শুধরে নিয়েছে উল্লেখ করে বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে তার শিষ্যরা।
রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছনে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।
অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
এদিকে টুর্নামেন্টের আরেক শক্তিধর নেপাল স্বাগতিক বাংলাদেশকে গোলশূন্য রুখে দেওয়ার পর শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে দিয়েছিল যথাক্রমে ৬-০ ও ৪-০ গোলে। কিন্তু শক্তিশালী ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় গতবারের রানার্সআপরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ