ব্রেকিং নিউজ: যে কারনে নিজের ‘জামাই’কে অধিনায়ক হিসেবে চান না আফ্রিদি
শ্বশুর হিসেবে কিংবা অগ্রজ খেলোয়াড় হিসেবেই শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে দিয়েছেন শহিদ আফ্রিদি। এর পেছনে অবশ্য নিজের যুক্তিও দিয়েছেন মারকুটে অলরাউন্ডার ও লেগস্পিনার। তবে নিজের হবু স্ত্রীর বাবার কথা শোনেননি বাঁহাতি পেসার শাহিন, এরই মধ্যে নিয়েছেন অধিনায়কত্ব।
পাকিস্তানের সুপার লিগের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন। দলটির হয়ে ২০১৮ সাল থেকে খেলছেন এ তরুণ বাঁহাতি পেসার। এবারের আসরে সোহেল আখতারের জায়গায় নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সী শাহিন।
নিজের জামাইয়ের অধিনায়কত্বের ব্যাপারে শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি শাহিনকে বলেছি অধিনায়কত্ব নেওয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।’
তবে শাহিন অধিনায়কত্ব নেওয়ায় মোটেও নাখোস নন শহিদ আফ্রিদি। বরং তার অধিনায়কত্বে লাহোর ভালো খেললে খুশিই হবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’
উল্লেখ্য, সিনিয়র ক্রিকেটে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন এ বাঁহাতি পেসার। এর আগে সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।
বিশ্ব ক্রিকেটে গত দুই বছর ধরে রাজ করছেন শাহিন। পাকিস্তানের হয়ে এরই মধ্যে ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৮ সালের আসর থেকে লাহোরে খেলছেন তিনি। এ দলের হয়ে ৩৭ ম্যাচে রেকর্ড ৫০ উইকেট রয়েছে শাহিনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live