ওয়ানডে দলে তামিম চাই ইমরুল কায়েসকে যা বললেন বিসিবি বস পাপন
কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরুল কায়েসকে জাতীয় দলে সুযোগ না দেওয়ায় বিসিবির সমালোচনা হচ্ছিল। তবে সম্প্রতি একটি গণমাধ্যমকে ইমরুল কায়েসকে নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ ওয়ানডে দলে ইমরুল কায়েসকে দেখতে চান বলে জানিয়েছিলেন তামিম ইকবাল। শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হলে বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করা হয়। তবে পারফরম্যান্স করলে শুধু ইমরুল কায়েসই নয় যে কোন ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি।
গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, “ইমরুল কায়েসকে ছাড়া এতদিন বাংলাদেশ খেলছে, কোনোদিন এই কথা বলেনি। বাংলাদেশ যখন বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করেছে এর পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগেও এই কথাগুলি কখনো শুনিনি”।
“এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না”।
“সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।”
ইমরুল কায়েসের সাথে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানিয়েছেন ইমরুলকে একাদশে নেওয়া হলে বাদ পড়বেন কে? সেখানে তিনি উল্টো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন? মুশফিকুর রহিমকে বসিয়ে কি তিনি ইমরুল কায়েসকে খেলাবেন?
“আমি নিজে ইমরুলের সাথে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ