এশিয়া কাপ: দূদার্ন্ত সেঞ্চিুরতে কুয়েতকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তৃতীয় ওভারের শেষ বলে স্কোরবোর্ডে মাত্র ৩ রান রেখে সাজঘরে ফেরেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি (৯ বলে ২ রান)। তার বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম ও তিনে নামা আইচ মোল্লা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৮৪ রানের জুটি।
প্রথম ম্যাচে তিনে ব্যাট করতে নেমেছিলেন নাবিল। ১২৭ রান করে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটও করেছিলেন। সেই ধকল কাটিয়ে উঠতেই হয়তো এই ম্যাচে তাকে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তার জায়গায় তিনে ব্যাট করতে নামা আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করে বিদায় নেন। এরপর আরিফুল ইসলাম ক্রিজে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ২৪ বলে ২৩ রান করে বিদায় নিতে হয় তাকেও।
অন্যরা যাওয়া আসার মিছিলে থাকলেও মাহফিজুল উইকেটের এক প্রান্ত আগলে রেখে ছোটাচ্ছিলেন রানের চাকা। পাঁচে ব্যাট করতে নামা তাহজিবুল ১৯ বলে ২৫ রানে ফিরলে উইকেটে আসেন মেহরব। উইকেটে এসেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। এর আগে অবশ্য মাহফিজুল দুর্দান্ত শতক তুলে নেন। ১১৯ বলের মোকাবেলায় ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১১২ রান করে আউট হন মাহফিজুল। বিজ্ঞাপন
শতক করে মাহফিজুল ফিরলে উইকেটে আসেন প্রথম ম্যাচে শতক হাঁকানো নাবিল। তবে এদিন ব্যাট হাতে মাত্র ৫ বলে ৫ রান করেই এলবি হয়ে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ৪ বল বাকি থাকতেই অলআউট হয় ২৯১ রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভার, ২৯১/১০; (মাহফিজুল ১১২, ইফতেখার ২, আইচ ২০, আরিফুল ২৩, তাহজিবুল ২৫, মেহরব ৪২, নাবিল ৫, নাইমুর ১০, রাকিবুল ২১, মুশফিক ১৩*, রিপন ৮); (আব্দুল সাদিক ৮.২-০-৪০-৩, হেনরি থমাস ৭-০-৪৮-২, মোহাম্মদ ওমর ৭-০-৪৫-২, মিরাজ ৬-১-২৯-১, আব্দুল্লাহ ফারুক ৭-১-৩৩-১, বাস্তাকি ২-০-২৪-১)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live