গ্রায়েম স্মিথকে হটিয়ে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন রুট
রেকর্ডটি পূর্বে স্মিথের দখলে ছিল। ২০০৮ সালে পুরো বছরজুড়ে এক হাজার ৬৫৬ রান করেছিলেন স্মিথ। এবার তাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়া রুট চলতি বছরে করলেন এক হাজার ৬৮০ রান।
অধিনায়ক বাদে, টেস্ট ক্রিকেটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে টেস্ট ক্রিকেটে এক হাজার ৭৮৮ রান করেন পাকিস্তানের সাবেক এই ব্যাটার।
এবার তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রুটের সামনে। চলতি মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ১০৯ রান করতে পারলে ইউসুফকে ছাড়িয়ে যেতে পারবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
টেস্ট ক্রিকেটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালে টেস্ট ক্রিকেটে এক হাজার ৭১০ রান করেছিলেন রিচার্ডস।
বর্ণীল এই রেকর্ডে বর্তমানে তৃতীয় স্থানে আছেন রুট। কাজেই মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩১ রান করতে পারলে রিচার্ডসকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে রুটের সামনে।
চলতি মেলবোর্ন টেস্টে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে দলটি। সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে রুটের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ