প্লেয়ার্স ড্রাফটের আগে হঠাৎ করেই সংশয় দেখা দিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিয়ে
যারা অটো চয়েজে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বোলার নিয়েছেন, তারা চাচ্ছেন প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাক পেলে ব্যাটসম্যান নিতে। দ্বিতীয় ডাকে একজন ব্যাটিং বা স্পিনিং অলরাউন্ডার দলে ভেড়াতে। এভাবেই চলছে হিসাব-নিকেশ।
কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট তাদের অটো চয়েজে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বোলার দলে টেনেছেন। কুমিল্লার অটো চয়েজ মোস্তাফিজুর রহমান। তাকে দলে রেখেই সোমবার প্লেয়ার্স ড্রাফটে অংশ নেবে নাফিসা কামালের দল। খুব স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য প্রথম ডাকে ব্যাটসম্যান, পরে স্পিনিং বা ব্যাটিং অলরাউন্ডার দলে নেওয়া।
একই কথা প্রযোজ্য চট্টগ্রামের ক্ষেত্রেও। দলটির অটো চয়েজ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তারাও ব্যাটসম্যান দলে নিয়ে প্লেয়ার্স ড্রাফট শুরুর অপেক্ষায় অন্যদিকে সিলেটের অটো চয়েজ ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তারাও কুমিল্লা-চট্টগ্রামের পথে হাঁটার অপেক্ষায়।
কিন্তু এর বিপরীত খবরও আছে। প্লেয়ার্স ড্রাফটের আগে হঠাৎ করেই সংশয় দেখা দিয়েছে ঢাকার মালিকানা নিয়ে। আসন্ন বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজি হয়েছিল রুপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম। কিন্তু জানা গেছে, তারা শেষ পর্যন্ত দল পরিচালনায় থাকছে না।
নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ১ কোটি ও প্লেয়ার্স পেমেন্টের ৪ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকা দিতে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারিয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম।
এখন তাদের বদলে কে বা কারা ঢাকার মালিক হবে? কোন কর্পোরেট হাউজ ঢাকার দল পরিচালনায় থাকবে? তা নিয়ে ধোঁয়াশা ক্রিকেটপাড়ায়।
এ বিষয়ে দুধরনের কথা শোনা যাচ্ছে। এক পক্ষ বলছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়াম না হলে, বিসিবিই ঢাকার দল চালাবে। সমুদয় অর্থের জোগান দেওয়ার পাশাপাশি বিসিবির ব্যবস্থাপনায় পরিচালিত হবে ঢাকা।
অন্য এক সূত্র জানায়, চেষ্টা চলছে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি জোগাড় করার। তবে এত অল্প সময়ে কেউ ৫ কোটি টাকা দিয়ে দল নিতে এগিয়ে আসবে কি না? তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কী হবে? সেটিই এখন দেখার।
আজ (রোববার) বিকেলে এ খবরের সত্যতা জানতে বিসিবি ও বিপিএলের শীর্ষ পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ