২য় রাউন্ড শেষে দল পেলেন, শহিদুল, রুবেল, আফিফ, মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়েছে শরিফুল ইসলাম, আফিফ হোসেনকে। খুলনা টাইগার্স নিয়েছে শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকারকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েছে লিটন দাস ও শহীদুল ইসলামকে। সিলেট সানরাইজার্স থেকে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুনকে। ঢাকা নিয়েছে তামিম ইকবাল ও রুবেল হোসেন। ফরচুন বরিশাল নিয়েছে নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। লড়াই শুরু হবে ২১ জানুয়ারি। মাঠে খেলার আগে আজ প্লেয়ার ড্রাফট করা হচ্ছে। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ২০৩ জন স্থানীয় এবং ৪৩৫ জন বিদেশী ক্রিকেটার থেকে তাদের পছন্দের দল নির্বাচন করার সুযোগ পাবে। প্লেয়ার ড্রাফ্টের সমস্ত বিবরণ পেতে এই থ্রেডটি অনুসরণ করুন।
বিপিএলের অষ্টম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে আগে একজন দেশি ও তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে পছন্দের তারকাকে নিয়েছে প্রতিটি দলই। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে থাকা ৬ ক্রিকেটারের ৪জনই ড্রাফটের আগে পেয়েছেন দল। তাই প্লেয়ার্স ড্রাফটে উঠতে যাচ্ছেন দল না পাওয়া দুই ক্রিকেটার – তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা।
নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪জন করে ক্রিকেটারকে দলে টেনেছে সিলেট, খুলনা, বরিশাল ও কুমিল্লা। তাছাড়া ৩ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রাম। আর একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে ঢাকা।
প্রসঙ্গত, প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতিটি দল কমপক্ষে ১০জন ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রি কেটারকে দলে নিতে পারবে। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ক্রিকেটারের সংখ্যা ৮।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – লিটন দাস (ক্যাটাগরি ‘বি’), শহিদুল ইসলাম (ক্যাটাগরি ‘সি’)ঢাকা – তামিম ইকবাল (ক্যাটাগরি ‘এ’), রুবেল হোসেন (ক্যাটাগরি ‘বি’)সিলেট সানরাইজার্স – মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি ‘বি’), মোহাম্মদ মিঠুন (ক্যাটাগরি ‘বি’)খুলনা টাইগার্স – শেখ মেহেদী হাসান (ক্যাটাগরি ‘বি’), সৌম্য সরকার (ক্যাটাগরি ‘বি’)চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – শরিফুল ইসলাম (ক্যাটাগরি ‘বি’), আফিফ হোসেন ধ্রুব (ক্যাটাগরি ‘বি’)ফরচুন বরিশাল – নুরুল হাসান সোহান (ক্যাটাগরি ‘বি’), নাজমুল হোসেন শান্ত (ক্যাটাগরি ‘বি’)
সিলেট সানরাইজার্স
সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম।
ড্রাফট থেকে : মোসাদ্দেক, মিঠুন
ঢাকা
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ।
ড্রাফট থেকে : তামিম, রুবেল হোসেন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস।
ড্রাফট থেকে : শরিফুল, আফিফ হোসেন
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, ক্রিস গেইল।
ড্রাফট থেকে : সোহানুর রহমান, নাজমুল হোসেন শান্ত
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষসে, নাভিন উল হক।
ড্রাফট থেকে : মেহেদি, সৌম্য সরকার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি চুক্তি : মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন।
ড্রাফট থেকে : লিটন দাস, শহিদুল ইসলাম
একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত
দেশি খেলোয়াড় : ২০৩ জন
মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন
অংশগ্রহণকারী দল : ৬
স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন
স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন
স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন স্কোয়াডে
সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন।
বিপিএল ২০২২ আসরের প্লেয়ার্স ড্রাফট সরাসরি দেখুন-
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live