১ম টেস্ট ম্যাচে যখন মাঠে নামছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, দেখেনিন সময়
এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ দল খেলেছে দুটি টেস্ট ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওই দুই টেস্টের সিরিজে হেরেছে টাইগাররা। ফলে এই চক্রে নিজেদের নামের পাশে এখনও কোনো পয়েন্ট যুক্ত করত পারেনি বাংলাদেশ। শুধু পাকিস্তান সিরিজই নয় সাম্প্রতিক সময়ে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই টাইগারদের সাদা পোশাকের পারফরম্যান্স।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবালের মত অভিজ্ঞ ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদ সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দেয়ায় দলে সিনিয়র ক্রিকেটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম। ফলে তার কাঁধে দায়িত্বটা রয়েছে কিছুটা বেশি। গত কয়েক বছরে নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের একাধিক সফর থাকার কারনে সেখানের কন্ডিশনের সাথেও অনেকটা সহজেই খাপ খাইয়ে নিচ্ছে মুশফিক সহ গোটা দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে মূল পর্বে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে মুশফিকুর রহিম, লিটন দাস কিংবা মাহমুদুল হাসান জয় রানের দেখা পেয়েছেন। বল হাতেও তাসকিন ও আবু জায়েদ রাহী ছিলেন দুর্দান্ত। যা আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগতে পারে প্রথম ম্যাচে।
অন্যদিকে নিউজিল্যান্ড স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে টম লাথামের কাছে। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ খেলে যাওয়া লাথাম হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। তাই বাংলাদেশ দলের ক্রিকেটারদের সম্পর্কেও লাথাম সহ অন্যান্যদের ধারনা কিছুটা বাড়তি রয়েছে।
এছাড়া হেনরি নিকোলস, কাই জেমিসন কিংবা টিম সাউদির মত ক্রিকেটাররা স্কোয়াডে থাকায় বাংলাদেশ দলকে কিছুটা কঠিন পরীক্ষাই দিতে হতে পারে নিউজিল্যান্ডের মাটিতে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর চারটায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ