টি-টোয়েন্টিতে বাংলাদেশের করুণ দশার কারণ জানালেন নাইম
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মলগ্ন থেকেই এই সংস্করণে খেলছে বাংলাদেশ। প্রায় ১৫ বছরের ইতিহাসে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র ৯টি। আর বিশ্বকাপে প্রায় প্রতিবারই খেলা লেগেছে প্রথম পর্ব। কোনো মতে প্রথম পর্ব পেরোতে পারলেও মূল পর্বে জয় এখনো অধরা বাংলাদেশের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পরে আর মূল পর্বে জয় পায়নি টাইগাররা।
অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলামের মতে, বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলার সুযোগ খুব বেশি পান না। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়মিত আয়োজন করার চেষ্টা করা হলেও ডিপিএল টি-টোয়েন্টি কিংবা ঘরোয়া অন্য কোনো টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে কোনো ধারাবাহিকতা দেখা যায় না। এটি প্রভাব ফেলে ক্রিকেটারদের ওপর।
নাঈম বলেন, “আমাদের টি-টোয়েন্টি খুব কম খেলা হয়। টি-টোয়েন্টি খেলাই অনেক কিছু বোঝার ব্যাপার করলে। এটা শুধুই চার-ছয়ের খেলা না, অনেক হিসাবনিকেশ আছে। এই দিকে বাংলাদেশের সব খেলোয়াড়ই একটু অনভিজ্ঞ। কারণ আমরা এটা খেলি কম। তবে এখন আমরা আগের চেয়ে ভালো বুঝি।”
টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাব্বির রহমানও নাঈমের সুরেই সুর মিলিয়েছেন।
সাব্বির বলেন, “আমাদের টি-টোয়েন্টি ম্যাচ খুবই কম খেলা হয়। তাই আমরা সেরকম অভিজ্ঞ না। তবে আমরা যত ম্যাচ খেলব, তত অভিজ্ঞতা হবে। বিপিএলে যদি ভালো খেলতে পারি এবং সবকিছু থাকে তাহলে এই অভিজ্ঞতা কাজে লাগাব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ