সিনে প্রেমিদের জন্য দারুন সুখবর: নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে যে ৬ সিনেমা
এক নজরে দেখে নেয়া যাক সেই ছয় সিনেমার তালিকা-
শাননতুন বছরে যে সিনেমাগুলো মুক্তি পাবে তার মধ্য প্রথমেই রয়েছে সিয়াম এবং পুজা চেরি অভিনীত ‘শান’। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তি পাবে।
সিনেমাটির পরিচালক এম রাহিম, গল্প লিখেছেন আজাদ খান। ছবিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
মুখোশপরীমনি অভিনীত বছরের প্রথম সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন রোশান। আরো আছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে।
অমানুষঅনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি আগামী ২৮ জানুয়ারি মুক্তি পাবে। এটি রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে আরো অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।
পাপ-পূণ্যগিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’ সিনেমাটি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে।
তালাশসৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং আসিফ আহসান খান।
পরাণভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। সিনেমায় বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম