সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দুর্দান্ত ব্যাট করছে শান্ত-জয়, দেখেনিন সর্বশেষ স্কোর
জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দারুণ খেলছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। যদিও পানি পানের বিরতির ঠিক পড়েই নেইল ওয়েগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে ২২ রান করে ফিরে যান সাদমান।
এর আগে একবার জীবনও পেয়েছেন সাদমান। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। যদিও সেই বল অল্পের জন্য মুঠোবন্দি করতে পারেননি টিম সাউদি।
সাদমান ফিরে গেলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দেন জয়। এই দুজনের ব্যাটে ভর করে ১ উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তিনি ৪ রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে।
এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে থার্ড স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কাইল জেমিসন। তিনি মেহেদী হাসান মিরাজের বলে লং অনে ধরা পড়েছেন সেই সাদমানের হাতে।
এরপর নিজের ৩১তম ওভার করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন মিরাজ। ৬ রানে টিম সাউদিকে মিড উইকেটে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর নেইল ওয়েগনারকে শূন্য রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।
একপ্রান্ত আগলে রাখা হ্যানরি নিকোলস ব্যক্তিগত ৭৫ রানে মুমিনুল হকের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন সাদমানের হাতে। এর ফলে ৩২৮ রানে থামে কিউইদের ইনিংস।
প্রথম দিন এই ম্যাচের সেঞ্চুরিয়ার ডেভন কনওয়েকেও ফিরিয়েছিলেন মুমিনুল। এবার প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নিকোলসকেও ফেরালেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩১৭/৯ (ওভার ১০৭) (কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫, শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০১/১ (৪৩.১ ওভার) (সাদমান ২২, জয় ৪২*, শান্ত ৩৩*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live