ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিলেন জয়, দেখেনিন সর্বশেষ স্কোর
জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দারুণ খেলছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। যদিও পানি পানের বিরতির ঠিক পড়েই নেইল ওয়েগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে ২২ রান করে ফিরে যান সাদমান।
এর আগে একবার জীবনও পেয়েছেন সাদমান। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। যদিও সেই বল অল্পের জন্য মুঠোবন্দি করতে পারেননি টিম সাউদি।
ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকালেন জয়-
শান্তর হাফ সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। ক্যারিয়ারে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি।
ছক্কা মেরে শান্তর হাফ সেঞ্চুরি-
সাদমান ফিরে গেলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দেন জয়। এই দুজনের ব্যাটে ভর করে ১ উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। জয় ধীর স্থীর খেললেও ৫০ এর ওপরে স্ট্রাইক রেটে খেলে মাত্র ৯০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। রাচীন রবিন্দ্রকে কাউ কর্ণার দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান এই ব্যাটার।
৩২৮ রানে শেষ নিউজিল্যান্ড-
দ্বিতীয় দিনের শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তিনি ৪ রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে।
এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে থার্ড স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কাইল জেমিসন। তিনি মেহেদী হাসান মিরাজের বলে লং অনে ধরা পড়েছেন সেই সাদমানের হাতে।
মিরাজের জোড়া শিকার-
এরপর নিজের ৩১তম ওভার করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন মিরাজ। ৬ রানে টিম সাউদিকে মিড উইকেটে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর নেইল ওয়েগনারকে শূন্য রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।
একপ্রান্ত আগলে রাখা হ্যানরি নিকোলস ব্যক্তিগত ৭৫ রানে মুমিনুল হকের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন সাদমানের হাতে। এর ফলে ৩২৮ রানে থামে কিউইদের ইনিংস।
প্রথম দিন এই ম্যাচের সেঞ্চুরিয়ার ডেভন কনওয়েকেও ফিরিয়েছিলেন মুমিনুল। এবার প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নিকোলসকেও ফেরালেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (ওভার ১০৮.১) (কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫, শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৩৪/১ (৫৪ ওভার) (সাদমান ২২, জয় ৫০*, শান্ত ৫৮*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live