ভালো খেলতে খেলতে ভুল শটে বিদায় নিলেন শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর
জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দারুণ খেলছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। যদিও পানি পানের বিরতির ঠিক পড়েই নেইল ওয়েগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে ২২ রান করে ফিরে যান সাদমান।
এর আগে একবার জীবনও পেয়েছেন সাদমান। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। যদিও সেই বল অল্পের জন্য মুঠোবন্দি করতে পারেননি টিম সাউদি।
ভালো খেলতে খেলতে বিদায় নিলেন শান্ত-
শান্ত-জয়ের ১০৪ রানের জুটি ভাঙেন ওয়েগনার। তার ফুল লেংথ ডেলিভারিতে ইয়াংকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। বিদায় নেয়ার আগে তিনি করেন ১০৯ বলে ৬৪ রান।
ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকালেন জয়-
সাদমান ফিরে গেলে নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখার দিকে মনোযোগ দেন জয়। এই দুজনের ব্যাটে ভর করে ১ উইকেট হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। জয় ধীর স্থীর খেললেও ৫০ এর ওপরে স্ট্রাইক রেটে খেলে মাত্র ৯০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। রাচীন রবিন্দ্রকে কাউ কর্ণার দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান এই ব্যাটার। শান্তর হাফ সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। ক্যারিয়ারে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি।
৩২৮ রানে শেষ নিউজিল্যান্ড-
দ্বিতীয় দিনের শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তিনি ৪ রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে।
এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে থার্ড স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কাইল জেমিসন। তিনি মেহেদী হাসান মিরাজের বলে লং অনে ধরা পড়েছেন সেই সাদমানের হাতে।
মিরাজের জোড়া শিকার-
এরপর নিজের ৩১তম ওভার করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন মিরাজ। ৬ রানে টিম সাউদিকে মিড উইকেটে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর নেইল ওয়েগনারকে শূন্য রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।
একপ্রান্ত আগলে রাখা হ্যানরি নিকোলস ব্যক্তিগত ৭৫ রানে মুমিনুল হকের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন সাদমানের হাতে। এর ফলে ৩২৮ রানে থামে কিউইদের ইনিংস।
প্রথম দিন এই ম্যাচের সেঞ্চুরিয়ার ডেভন কনওয়েকেও ফিরিয়েছিলেন মুমিনুল। এবার প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নিকোলসকেও ফেরালেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (ওভার ১০৮.১) (কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫, শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৫৩/২ (৫৯ ওভার) (সাদমান ২২, শান্ত ৬৪, জয় ৫৬*, মুমিনুল ০*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ