বে ওভালে প্রথম ইনিংসে সৌম্যর রেকর্ডে ভাগ বসালেন সাদমান
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে রস টেলরের ক্যাচ নিয়েছিলেন সাদমান। ৫ উইকেটে ২৫৮ রানে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিন সকালে প্রথম উইকেটটি শিকার করেন শরিফুল। আবারও ক্যাচ যায় সাদমানের হাতে। স্লিপে রাচিন রবীন্দ্রর ক্যাচ নিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় ক্যাচ পান সাদমান। মেহেদী হাসান মিরাজের প্রথম উইকেটেও অবদান রাখেন সাদমান। মিরাজের বলে লং অনেক কাইল জেমিসনের ক্যাচ লুফে নেন তিনি। এটি ছিল ইনিংসে সাদমানের তৃতীয় ক্যাচ।
অর্ধশতক হাঁকানো হেনরি নিকোলসকে শিকার করে নিউজিল্যান্ডকে অলআউট করেন মুমিনুল হক। এবার শর্ট থার্ড ম্যানে ক্যাচ যায় সাদমানের হাতে। ১২৭ বলে ৭৫ রান করা নিকোলসের ক্যাচটি নেওয়ার সাথেসাথে রেকর্ডবুকে উঠে যায় সাদমানের নাম।
চারটি ক্যাচ নিয়ে এতদিন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল সৌম্যর। ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। উইকেটগুলো ছিল- মিরাজের বলে উপুল থারাঙ্গা, মুস্তাফিজুর রহমানের বলে দিলরুয়ান পেরেরা, সাকিব আল হাসানের বলে রঙ্গনা হেরাথ ও শুভাশিস রায়ের বলে সুরাঙ্গা লাকমল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ