শরিফুল ও জয়কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ
বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে বড় অবদান দুই তরুণ ক্রিকেটার শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথম ইনিংসে শরিফুল শিকার করেন তিনটি উইকেট। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা জয় ৭০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন।
এই দুই তরুণ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। তাদের এমন স্মরণীয় উত্থান দেখে আপ্লুত ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ। শরিফুল ও জয়ের প্রতি নিজের মুগ্ধতাও প্রকাশ করেছেন তিনি।
এক টুইট বার্তায় বিশপ বলেন, ‘নিউজিল্যান্ডের মত কঠিন কন্ডিশনে যুব বিশ্বকাপ জেতা সদস্য মাহমুদুল হাসান জয় ও শরিফুল ইসলামকে বাংলাদেশের হয়ে অবদান রাখতে দেখা দারুণ।’
পৃথক এক টুইট বার্তায় বিশপ বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘ম্যাচের ফলাফল এখনও বোঝা যাচ্ছে না, তবে বাংলাদেশ টেস্টে দারুণ দুটি দিন পার করল। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ