জয়কে দেখে মনেই হয়নি ও নতুন : মিরাজ
ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে জয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জয়ের সাথে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন তিনি।
মিরাজ জানালেন, জয়ের ব্যাটিং দেখে মনে হয়নি তিনি জাতীয় দলে নতুন। মিরাজের ভাষায়, ‘অবশ্যই ওর ব্যাটিং আমাদের জন্য অনেক ভালো, ইতিবাচক দিক। জয় অনেক ভালো ব্যাট করেছে। পজিটিভ ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। খুব ভালো মানিয়ে নিয়েছে।’
জয়ের এমন পারফরম্যান্সে দল খুঁজে পেয়েছে স্বস্তি। মিরাজ বলেন, ‘আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ওখানে ভালো খেলেছে, এরপর ঘরোয়াতে ভালো খেলে জাতীয় দলে এসেছে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’
৪৩ রানে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর বাংলাদেশের হাল ধরেন জয় ও শান্ত। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৭ রানের পার্টনারশিপ। ১০৪ রানের এই জুটি ব্যাটিং নিয়ে ভোগান্তিতে থাকা বাংলাদেশকে এনে দিয়েছে আত্মবিশ্বাস।
মিরাজ জানান, ‘জয় ও শান্তর জুটি খুব ভালো হয়েছে। আমাদের দলের জন্য খুব ভালো হয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের ওপরের দিকে কোনো জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ