২য় দিন শেষে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ওয়াগনার
ওয়াগনার বলেন, “আমার মনে হয়, সম্পূর্ণ কৃতিত্বই বাংলাদেশি ব্যাটারদের। তারা খুব ভালো ব্যাটিং করেছে। তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ভালো লড়াই করেছে। সারাদিনই আমাদের জন্য বেশ কঠিন ছিল টেস্ট ক্রিকেটে। আমরা অনেক লড়াই করেছি এবং খুব চেষ্টা করেছি কিন্তু দুই প্রান্ত থেকেই অনেক চাপ প্রয়োগের জন্য তা হয়ত যথেষ্ট ছিল না।”
তৃতীয় দিন সকালে খুব দ্রুত বাংলাদেশের দুই থেকে তিনটি উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন ৬৭ ওভারে তা না পারলেও নিজেদের ওপর আত্মবিশ্বাস আছে ওয়াগনারের।
তিনি বলেন, “এটিই টেস্ট ক্রিকেট। আমরা আগামীকাল আবার সুযোগ পাবো। অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে লড়াই করব। ওদের ওপর চাপ সৃষ্টি করে সকাল সকাল বেশ কিছু উইকেট শিকার করে ম্যাচে ফেরার চেষ্টা থাকবে আমাদের। আজও অনেক চেষ্টা করেছি। আমি আগেই বললাম, এটা আমাদের দিন ছিল না; সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। তারা ভালো খেলেছে।”
নিউজিল্যান্ডের ইনিংসের পাঁচটি উইকেটও শিকার করেছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। নিউজিল্যান্ডের একমাত্র স্পিনার রাচিন রবীন্দ্র উইকেট না পেলেও বাংলাদেশের ব্যাটারদের বেশ ঝামেলায় ফেলেছিলেন। এই উইকেটে স্পিনাররা ভালো করলেও পেসারদের ফিরে আসার স্বপ্নও দেখছেন ওয়াগনার।
এই কিউই বোলার বলেন, “এখনকার আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে। বেশ গরম পড়ছে এবং বাতাসও হচ্ছে। সাধারণত এখানের আবহাওয়া পেস বোলিংয়ে সহায়ক হয় এবং পিচে বেশ সবুজ ঘাস থাকে। তবে এখন গরম আবহাওয়া এবং গতকালই পিচ বেশ শুকিয়ে গিয়েছিল। তাই এখানে এখন স্পিনও কার্যকরী হতে পারে। তবে এখানের উইকেট আচরণ বদলায়, তাই পেসাররাও সুবিধা পেতে পারে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ