দ্বিতীয় দিন শেষে নাজমুল শান্তর আক্ষেপ
দিন শেষে বাংলাদেশ ২টি উইকেট হারালেও দারুণ একটা দিন পার করেছে ব্যাটাররা। ৬৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৭৫ রান তুলেছে টাইগাররা। কিউইদের প্রথম ইনিংসে করা ৩২৮ রান টপকাতে দরকার ১৫৩ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু আভাস দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে নিল ওয়াগনারের লো ফুলটস বল সামলাতে গিয়ে ক্যাচ দেন ওয়াগনারের হাতেই।
এরপর ১০৪ রানের জুটি গড়েন জয় আর নাজমুল হাসান শান্ত। দুজনে মিলে খেলে দেন ৩৯.৫ ওভার। শান্ত ৬৪ (১০৯) রানে ফিরলেও জয় অপরাজিত থেকেছেন ৭০ (২১১) রানে।
তবে দিন শেষে শান্তর আক্ষেপ দিনটা শেষ না করে আসতে পারার, “আমি যদি শেষ করে আসতে পারতাম তাহলে আমাদের দিনটা আরও ভালো হতো।”
শান্ত উচ্ছ্বসিত জয়ের ব্যাটিং দেখে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেকটা বেশ বাজে হলেও নিউজিল্যান্ডে দুর্দান্ত ভাবে ফিরেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জয়।
জয়ের ব্যাটিং নিয়ে শান্ত বলেছেন, “আমার মনে হয় জয় আর সাদমান শুরুতে খুব ভালো একটা পার্টনারশিপ করেছে। এই কারনে আমি নামার পর আমার ব্যাটিং করাটা খুব সহজ হয়েছে। আমার আর জয় লম্বা চিন্তা করেনি। আমরা একটা একটা বল চিন্তা করেছি। একটা ওভার, একটা ঘণ্টা কিভাবে পাড় করবো। যেরকম বল দেখত তেমনই খেলবো। কোন জোরাজুরি করার কোনও প্ল্যান ছিল না। আলহামদুলিল্লাহ জয় খুব ভালো ব্যাটিং করেছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম