খেলা শেষে যে অজুহাত দিতেন টাইগার বোলাররা, সেই অজুহাত এখন কিউ বোলারদের মুখে
টেস্টে যে টাইগারদের বোলারদের বেশিরভাগ সময়ই প্রতিপক্ষ ব্যাটারদের চোখ রাঙানি দেখতে হয়! মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সেই ‘গল্প’ যেন উল্টে গেলো। এবার ওমন অজুহাত তুললেন কিউই পেসার নেইল ওয়েগনার।
টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশি ব্যাটাররা রীতিমত ঘাম ঝরিয়ে ছেড়েছেন নিউজিল্যান্ডের বোলারদের। হ্যাঁ, সেটা আবার তাদেরই মাটিতে। বে ওভালে রীতিমত স্বপ্নময় একটি দিন কেটেছে বাংলাদেশের।
নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে দেওয়ার পর ২ উইকেটে ১৭৫ রান তুলেছে টাইগাররা। এখন পিছিয়ে ১৫৩ রানে। হাতে ৮টি উইকেট।
ওপেনার সাদমান ইসলামের (২২) পর নাজমুল হাসান শান্ত ৬৪ করে দিনের শেষ সময়ে ফিরলেও ৭০ রানে অপরাজিত আছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। সঙ্গে ৮ রান নিয়ে ব্যাটিংয়ে অধিনায়ক মুমিনুল হক।
নিজেদের মাঠেই এভাবে ধুঁকলেন কিউই বোলাররা? কারণ কী? তারা কি খুব খারাপ বোলিং করেছেন, নাকি খুব বেশি ভালো ব্যাটিং করেছেন সফরকারি ব্যাটাররা?
দিনশেষে নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে কথা বলা পেসার নেইল ওয়াগনার প্রতিপক্ষকেই কৃতিত্ব দিলেন। তিনি বলেন, ‘পুরো কৃতিত্ব বাংলাদেশি ব্যাটারদের। তারা খুব ভালো খেলেছে। তারা অনেক ধৈর্য দেখিয়েছে, লড়াকু মনোভাব দেখিয়েছে। আসলে কঠিন লড়াইয়ের ভালো একটা দিন ছিল।’
নিউজিল্যান্ডের বোলাররা চেষ্টা করেছে, কিন্তু পারেনি-স্বীকার করে ওয়াগনার বলেন, ‘আমরা আসলেই কঠিন লড়াই করেছি। কিন্তু দুই প্রান্ত থেকে যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি। সবাই অনেক চেষ্টা করেছে, কিন্তু দিনটা আমাদের ছিল না। তবে এটা টেস্ট ক্রিকেট, আমরা আগামীকাল লড়াইয়ের সুযোগ পাব, সকাল সকাল উইকেট নিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ