পাওয়ার হিটিং কোচ হচ্ছেন আফ্রিদি, গুঞ্জন নিয়ে মুখ খুললেন আফ্রিদি নিজেই
রমিজ রাজা পিসিবির সভাপতি হওয়ার পরই দেশটির ক্রিকেটে লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে কঠিন সব সিদ্ধান্ত নিতেও পিছ পা হচ্ছেন না তিনি।
এরই মধ্যে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেয়ার ভাবনায় আছেন রমিজ। এমনকি হাই পারফরম্যান্স ইউনিটের জন্যও বেশ কয়েকজন কোচ নিয়োগ করতে চাইছেন তিনি।
আফ্রিদি বলেন, 'পাওয়ার হিটিং কোচের পদের জন্য কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি পরবর্তীতে কেউ এ ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করে তাহলে আমি আপনাদের জানাবো।'
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন আফ্রিদি। খুব সম্ভবত এটাই তার ক্যারিয়ারের শেষ পিএসএল। এই ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে থাকবেন সরফরাজ খান। তবে মাঠের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অধিনায়ককে সর্বোচ্চ সহযোগিতা করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। =আফ্রিদি বলেন, 'আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। সে মাঠে অনেক বেশি অবেগী হয়ে পড়ে। আমি তাকে স্বাভাবিক রাখতে চেষ্টা করব এবং মাঠে সাহায্য করব। সে দুর্দান্ত খেলছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ