বিপিএলের আগে মাশরাফি ভক্তদের জন্য চরম দু:সংবাদ
কবে নাগাদ মাঠের অনুশীলনে দেখা যাবে মাশরাফিকে। এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল তাকে। মাশরাফি জানিয়েছেন, আপাতত পিঠের চোটে ভুগছেন তিনি। যে কারণে ৩ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
আইজিপি কাপ জাতীয় কাবাডির ফাইনালে অতিথি হিসেবে আসা মাশরাফি এ প্রসঙ্গে বলেন, ‘আমার একটু পিঠের ইনজুরি রয়েছে। তিনদিনের বিশ্রামে রয়েছি। দেখা যাক কি হয়।’
লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই মাশরাফি। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ডানহাতি এই পেসারকে দেখা যায়নি গত এক বছরে। মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। সেই টুর্নামেন্টে ৪ ম্যাচে খেলেছিলেন তিনি।
যেখানে শিকার করেছিলেন ৭ উইকেট। এর মধ্যে জেমকন খুলনাকে ফাইনালে নেয়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে শিকার করেছিলেন ৫ উইকেট। সেই ম্যাচে ৪ ওভারে রান দিয়েছিলেন মোটে ৩৫। বিপিএলে বরাবরই সফল মাশরাফি। অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সকে বিপিএলের শিরোপা জিতিয়েছেন তিনি।
বিপিএলের ইতিহাস ঘাটতে গেলে দেখা যাবে তিনি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে আছেন মাশরাফি। তিনি ৮৭ ম্যাচে শিকার করেছেন ৮১ উইকেট। তার উপরে আছেন কেবল সাকিব আল হাসান ও রুবেল হোসেন। তারা যথাক্রমে উইকেট নিয়েছেন ১০৬ ও ৯০টি।
বিপিএলের ইতিহাস ঘাটতে গেলে দেখা যাবে তিনি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে আছেন মাশরাফি। তিনি ৮৭ ম্যাচে শিকার করেছেন ৮১ উইকেট। তার উপরে আছেন কেবল সাকিব আল হাসান ও রুবেল হোসেন। তারা যথাক্রমে উইকেট নিয়েছেন ১০৬ ও ৯০টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ