সিনিয়র ক্রিকেটারদের নতুন পরামর্শ দিলেন মাশরাফী
সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট অস্থিরতার মধ্য দিয়েই যাচ্ছে। ক্রিকেট বোর্ড, দল নির্বাচন, কোচ এবং দলের মধ্যেও অনেক সমস্যার কথা শোনা যায়।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর অনেক কিছুতেই ছন্নছাড়া দেখা গেছে দলের ভেতর-বাহিরে।
সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের এমন অস্থিরতা নিয়ে মাশরাফী বিন মোর্ত্তজাকে পরামর্শ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, “পরামর্শ দেয়ার আমি কেউ না। অবশ্যই উনারা বুঝবেন যা করলে ভালো হবে।
সমস্যা হলে তো সবাই বলবে, আমিও বলব আপনিও বলবেন এটাই স্বাভাবিক। বাংলাদেশ দল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করেনি, সো অনেক কথা হয়েছে। হয়তো এখানে আরও ভালো ইনপুট করা যেত, আরও ভালো করা যেত। যেগুলো মানুষ অবশ্যই ভুল থেকে শিখে।”
নতুন বছরের (২০২২) শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ দল। রয়েছে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপ ও দুটি বিশ্বকাপের আসর। এসব নিয়ে মাশরাফী বলেছেন, “আমাদের যে প্রক্রিয়া, যেটা বললাম ২০২২ যেটা আসল নতুন বছর। অবশ্যই অনেক বড় বড় টুর্নামেন্ট আসছে। সে সাথে মেজর দ্বিপাক্ষিক সিরিজগুলাও আসছে।
আমি অবশই আশা করি বাংলাদেশ দলের যারা সিনিয়র প্লেয়াররা আছে তারা ফিট থাকা এবং ইম্পরট্যান্ট হচ্ছে তারা টিমের সাথে থাকা এবং সেই সাথে যারা মাঝামাঝি পর্যায়ে, ৬,৭ বা আট বছর ধরে খেলেছে তাদেরও ইনপুট এবং ইয়াং যারা আসছে তাদেরও ইনপুট টা খুব প্রয়োজন হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল