আশা করি ওয়ানডে ক্রিকেটে ভিন্ন রূপ দেখবো: মাশরাফি
আইসিসি টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। সুপার টুয়েল্ভে পাঁচ ম্যাচের মাঝে কোনো জয়ই পায়নি রিয়াদরা। পাকিস্তানের বিপক্ষেও মিলেনি জয়ের দেখা। এগুলোকে পেছনে ফেলে মাশরাফি চান সামনে তাকাতে। রোববার মাশরাফি বলেন, “যেটা চলে যায় সেটা কখনো আসে না। যেটা আসার সামনে, সেটার দিকে তাকাতে হবে। এখন আমরা যেটা পিছনে ফেলে এসেছি, সেটা আর পাব না। এমনও না যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে বা গিয়েছে।”
“এখন নিউজিল্যান্ডে ভালো করছে। আরো তিন দিন বাকি আছে। আশা করছি এ ম্যাচটা এবং সিরিজটা ভালো করবে। হয়তো তাতে আত্মবিশ্বাস বাড়বে। পরের সিরিজ থেকে ডিফরেন্ট বল গেম হতে পারে।”
নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডের জন্য মুখিয়ে আছেন মাশরাফি। ২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ।
মাশরাফি বলেন, “আর একটা বিষয় হলো, আমরা যে ফরম্যাটটা ভালো খেলি, বাংলাদেশ যে ফরম্যাটটাতে শক্তিশালী সেই ফরম্যাটটা গত ছয়-সাত মাস খেলা হয়নি। আপনি যেই ফরম্যাটগুলো নিয়ে কথা বলছেন, সেই ফরম্যাটে বাংলাদেশ কখনোই এত ভালো দল ছিল না। ওয়ানডে ক্রিকেট যখন আসবে আমার মনে হয় একটা ভিন্ন চিত্র দেখা যাবে।”
এ বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে আফগানরা। এ সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ