‘কোহলির সিদ্ধান্তে বোর্ডের সবাই অবাক’
বোর্ডের পক্ষ থেকে তখনই অনুমান করা হয় কোহলি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে বিশ্বকাপে এর বাজে প্রভাব পড়বে। তাই কোহলিকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করা হয়। কিন্তু সে যখন তার সিদ্ধান্তে অটল থাকে তখন তার সিদ্ধান্তকে স্বাগত জানায় বিসিসিআই।
বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ভারত। বিশ্বকাপ শেষে ঘোষণা অনুযায়ী টি-টোয়েন্টি অধিনায়ক থেকে সরে দাঁড়ান কোহলি। তার ইচ্ছা ছিল আর কিছু দিন ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার।
কিন্তু বিশ্বকাপ শেষে কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো চড়াও হন কোহলি। তার দাবি নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে বোর্ড থেকে কিছুই জানানো হয়নি।
বিতর্কিত এমন মন্তব্য নিয়ে আগেই কথা বলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।
এবার মুখ খুলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা। তিনি বলেন, সেপ্টেম্বরে যখন আমাদের মধ্যে বৈঠক শুরু হয়, তখন সবাই অবাক হয়ে গিয়েছিলাম বিরাটের সিদ্ধান্তে। তখন মিটিংয়ে উপস্থিত সবাই কোহলিকে সিদ্ধান্ত ভেবে দেখার জন্য অনুরোধ করেন।
সেই সময় আমাদের মনে হয়েছিল, বিরাটের এমন সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তাই কোহলিকে অনুরোধ করে সবাই বলেন- ভারতীয় ক্রিকেটের স্বার্থে ও যেন অধিনায়কত্ব চালিয়ে যায়। কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলায় আমরাও শেষমেশ সেই সিদ্ধান্তকে সম্মান জানাই।
প্রধান নির্বাচকের এমন মন্তব্য নিয়ে ভারতের সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, এই ইস্যুতে কোনো জল্পনা থাকাই উচিত নয়। আর চেতন শর্মার বক্তব্যের পরে নতুন করে গুলি হয়ত বেরিয়ে গেল। কোহলির তরফ থেকেও এবার প্রতিক্রিয়া আসতে পারে। কারণ এ ইস্যুতে এতদিন একজন কিছু বলার পর অন্যজন তা খণ্ডন করে চলেছেন। এটা মোটেই ভালো বিজ্ঞাপন নয়। এই ইস্যু আরও দীর্ঘায়িত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ