নিউজিল্যান্ডের মাঠে ইতিহাস গড়লো বাংলাদেশ
মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৩২৮ রান। স্বাগতিকদের পক্ষে শতক হাঁকিয়ে ১২২ রান করেন ডেভন কনওয়ে। অর্ধশতক হাঁকানো উইল ইয়ং করেন ৫২ রান ও হেনরি নিকোলসের ব্যাট থেকে আসে ৭৫ রান। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে এবং মুমিনুল দুইটি উইকেট নেন।
জবাব দিতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও জয়। তবে দলীয় ৪৩ রানে বিদায় নেন সাদমান। দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত গড়েন জয় ও নাজমুল হোসেন শান্ত। ৬৪ রান করে বিদায় নেন শান্ত। অর্ধশতক হাঁকিয়ে দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকেন জয়।
তৃতীয় দিন সকালে নেইল ওয়াগনারের বলে গালিতে তালুবন্দী হন জয়। এই তরুণ ব্যাটার করেন ২২৮ বলে ৭৮ রান। তিনি ফেরার পরে দ্রুতই বিদায় নেন মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ব্যাটারের উইলো থেকে আসে ৫৩ বলে ১২ রান। তারপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন মুমিনুল ও লিটন।
চা বিরতির আগেই অর্ধশতক হাঁকান মুমিনুল ও লিটন। তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন এই দুই ব্যাটার। নিউজিল্যান্ডের মাটিতে এর আগেও লিড নিয়েছিল বাংলাদেশ, তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। এবারই প্রথমবারের মতো এশিয়ার বাইরে পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লিডের দেখা পেল টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ