লিটনদের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন হার্শা-আকাশরা
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে তৃতীয় দিনেও। চারটি হাফসেঞ্চুরিতে বাংলাদেশ পেয়ে গেছে লিডের দেখাও। এশিয়ার বাইরে পরে ব্যাট করে এবারই প্রথম লিড পেয়েছে বাংলাদেশ।
নতুন বছরের শুরুতে বাংলাদেশের এই পারফরম্যান্স বিনোদন দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড-বাংলাদেশ লড়াইয়েই দৃষ্টি ছিল ভারতের দুই বিশ্লেষক হার্শা ভোগলে ও আকাশ চোপড়ার। লিটনদের ব্যাটিংয়ে তারা দুজনই প্রকাশ করেছেন মুগ্ধতা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের জন্য ধুঁকতে থাকা লিটন টেস্টে আছেন দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো করার পর নিউজিল্যান্ডের মাটিতে এসেও ধরে রেখেছেন সেই ছন্দ। লিটনকে এভাবে খেলতে দেখে মুগ্ধ হার্শা।
এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘লিটনের প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাওয়া অনেক আনন্দের।’ লিটন ৮৬ রান করে সাজঘরে ফেরার পর সেই টুইটে তিনি মন্তব্য করেছেন, ‘তাতেও তার প্রতিজ্ঞার পরিস্ফুটন কমে যাচ্ছে না।’
এদিকে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করছেন, বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর বাকি দুই দিনে মাউন্ট মঙ্গানুই টেস্ট অনেক রোমাঞ্চকর এক ম্যাচে রূপ নিতে চলেছে।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল তাও ৬ উইকেট হাতে রেখে। এটা দারুণ অর্জন। এখনও দুই দিনের মত খেলা বাকি। এটা হয়ত রোমাঞ্চকর এক ম্যাচ হতে যাচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ