ওদের বোলারদের নাম দেখে নয়, বল দেখে খেলার চেষ্টা করেছি : মাহমুদুল হাসান জয়
তৃতীয় দিন শেষে ৭৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচের চালকের আসনে রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই শক্ত অবস্থানের পেছনে ভিত গড়ে দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। গতকাল ওপেনিংয়ে নেমে ২১১ বল মোকাবেলা করে ৭০ রান করে সারাদিন খেলেছিলেন মাহমুদুল।
যেখানে বর্তমান সময়ের সেরা ফাস্ট বোলার রয়েছে নিউজিল্যান্ডের। গতবছর ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তুলেছে তারা। বিশ্বসেরা এই ফাস্ট বোলারদের বিপক্ষে কিভাবে মোকাবেলা করেছেন মাহমুদুল হাসান জয়? তবে কারোর নাম দেখে নয় প্রতিটি বল দেখে মোকাবেলা করেছেন তিনি।
জয় বলেন, “নিউজিল্যান্ড দলের ফাস্ট বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম দেখে নয়, বল দেখে খেলার চেষ্টা করেছি।”
“আমার পরিকল্পনা ছিল রানের দিকে না গিয়ে বেশি বেশি বল খেলার। আমি বেশি বল খেলতে পারলে রান এমনিতেই আসবে। আমার সঙ্গী যারা ছিল, সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই সবাই একই কথা বলেছে। এটাই ছিল উইকেটে শান্ত থাকার কারণ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ