নিউজিল্যান্ডের বিপক্ষে যত রানের লিড নিতে চাই বাংলাদেশ
সুজন বলেন, ‘এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।’
সুজন জানালেন, নিউজিল্যান্ডে এসে দলের একতা মুগ্ধ করেছে তাকে। তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে দলের পরিবেশ চমৎকার। সবাই সবার জন্য খেলছে। এই জিনিসটা দরকার ছিল। আজ ৭৩ রানের লিড। চেষ্টা করব কাল যত সময় বেশি করতে পারি। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।’
বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে কখনই জিততে পারেনি। এমনকি কোনো ড্রয়ের নজিরও নেই। এই ম্যাচ জিততে না পারলে অন্তত ড্র করতে চান সুজন।
তিনি বলেন, ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ