w,0.w,w, ৪ বলে ৩ উইকেট নিয়ে গড়লেন নতুন ইতিহাস
বিগ ব্যাশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রতিযোগিতাটিতে নিজের প্রথম ওভারে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা অ্যাডিলেইডের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান হাসনাইন। তার প্রথম বলে লেগ বাই থেকে আসে ১ রান। দ্বিতীয় বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ দেন ম্যাথু শর্ট।
পরের বলে এলবিডব্লিউ হন জেক ওয়েদারাল্ড। হ্যাটট্রিক বলটা ঠেকিয়ে দেন জনাথন ওয়েলস। পরের বলে তিনি বিদায় নেন শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে। শেষ বলে অল্পের জন্য আরেকটি উইকেট পাননি হাসনাইন। তার ১৪৪ কিলোমিটার গতির ইয়র্কার হেনরি হান্টকে পরাস্ত করে স্টাম্প ঘেঁষে বেরিয়ে যায়। ওভার শেষ করেন তিনি ট্রিপল উইকেট মেডেনে।
২১ বছর বয়সী ডানহাতি এই পেসার দলের ২৮ রানে জয়ের ম্যাচে ৪ ওভারে ২০ রানে নেন ৩ উইকেট। ডট বল করেন ১৪টি। ব্যাটিংয়ে ৫৭ বলে ৯৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিডনি থান্ডারের ওপেনার ম্যাথু গিলকেস। অথচ তিনি আউট হতে পারতেন শূন্য রানে, ক্যাচ ফেলে দেন রশিদ খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?