নান্নু-আশরাফুলে বিতর্ক নিয়ে পাপনের সঙ্গে বসবেন জালাল
সব মিলে মাঠের ক্রিকেট জমজমাট। এরকম সময় হঠাৎ উত্তপ্ত মাঠের বাইরের ক্রিকেট। হঠাৎ যেনো ঝগড়ায় মেতেছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মোহাম্মদ আশরাফুল। এক সাক্ষাৎকারে নির্বাচক পদে পরিবর্তনের কথা বলেছেন আশরাফুল। জবাবে আশরাফুলকে ম্যাচ ফিক্সিংয়ে লিপ্ত ‘দেশোদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন নান্নু।
এতে দুঃখ পেয়েছেন আশরাফুল। টেস্ট ক্রিকেটে অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের সে হতাশার কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। এদিকে প্রধান নির্বাচক নান্নু ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের এ অনাকাঙ্ক্ষিত ‘বাগযুদ্ধ’ নিয়ে মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশন্সের নতুন প্রধান জালাল ইউনুস।
আজ (সোমবার) শেরে বাংলায় বিসিএল ফাইনাল চলাকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে বিষয়টিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জালাল। তিনি বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করার কথাও বলেছেন।
প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে একজন সাবেক অধিনায়ককে দেশদ্রোহী বলা ঠিক হয়নি- এ কথা জানিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান বলেন, ‘সে (আশরাফুল) একজন বর্তমান খেলোয়াড়। আবার সাবেক অধিনায়কও। যেহেতু সে এখনও আমাদের অধীনে খেলছে সেহেতু এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। যেটা হয়েছে, আমি শুনেছি এটা নিয়ে আমাদের আলাপও হয়েছে। দেখা যাক, এটা নিয়ে আমরা বোর্ড সভাপতির সাথে আলাপ করবো।’
জালাল আরও যোগ করেন, ‘বোর্ডের একটা দায়িত্বপূর্ণ অবস্থানে থেকে কারও ব্যাপারে এভাবে ব্যক্তিগত আক্রমণ না করাটাই ভালো হতো। যেহেতু নির্বাচক প্যানেল আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের আওতায়, আমরা এটা নিয়ে আজকেও আলাপ করেছি। এখন বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ