টাইগারদের পারফরম্যান্স অবিশ্বাস্যভাবে যা বললো বিসিবি
এখন পর্যন্ত প্রথম টেস্টের তিন দিনের খেলা মাঠে গড়িয়েছে, তাতে স্পষ্ট দাপট বাংলাদেশের। খেলার বড় এক অংশ অবশ্য এখনও বাকি রয়ে গেছে। তবে এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে বেজায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, কতটা মানসিক চাপ সামলে নিউজিল্যান্ডে খেলতে নেমেছিল বাংলাদেশ দল।
তিনি বলেন, ‘তারা আগেই বলেছে ভালো প্র্যাকটিস সেশন করেছে ওখানে। এটার প্রভাব মাঠে দেখতে পাচ্ছি। অনেক মানসিক চাপ নিয়ে তারা সফরে গেছে। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে এত ভালো করতে পারেনি। সেটা সামলে যেভাবে ধৈর্য দেখিয়েছে!’
নিউজিল্যান্ডে ভালো করা যেকোনো দলের জন্যও কঠিন। বিশেষ করে এশিয়ার দেশের জন্য নিউজিল্যান্ডে ভালো করা অনেকটা অকল্পনীয়। সেখানে বাংলাদেশের দাপুটে ক্রিকেট অবশ্যই প্রশংসার দাবীদার। ক্রিকেট অপারেশন্স প্রধান টাইগারদের প্রশংসা করতে ভুলেননি।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাঠে এভাবে লিড নিয়ে প্রথম ইনিংসে… খেলা শেষ হয়নি। কিন্তু যতটুকুই হয়েছে। আমরা ওভার স্যাটিসফাইড। অনেক বড় বড় দলকেও ওখানে নাকানিচুবানি খেয়ে আসতে হয়েছে। অস্ট্রেলিয়া গিয়ে হেরে এসেছে, পাকিস্তান বা ইংল্যান্ড বলুন। এটা বাংলাদেশের অন্যতম সেরা পারফরম্যান্স।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ