শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
সোমবার করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বা বন্ধ ঘোষণার বিষয়ে জাতীয় কারিগরি কমিটির সাথে বৈঠক করেন ডা. দিপু মনি। বৈঠক শেষে প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি জানান: ১২ বছরের উপরে যেসব শিক্ষার্থী একডোজ টিকাও নেয়নি তারা ১২ জানুয়ারির পর সরাসরি স্কুলে এসে ক্লাস করতে পারবে না। অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাস করতে হবে।
এছাড়া ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব সাস্থ্য সংস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে জানান ডা. দীপু মনি। বলেন: দেশে ১২-১৮ বছর বয়সী ১ কোটি ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ৪৪ লাখকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে।
ডা. দিপু মনি জানান: শিক্ষার্থীরা নিবন্ধন ছাড়াই কেবলমাত্র তাদের আইডি কার্ড বা রেজিষ্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। সরকার এই মাসের মধ্যেই সকল শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকার আওতায় নিয়ে আসবে।
টিকার আওতায় আসলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে উল্লেখ করে তিনি বলেন: শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি এবং প্রতিনিয়ত মনিটরিংয়ে জোর দেয়া হবে।
এছাড়া কারিগরি কমিটির সাথে নিয়মিত বৈঠক এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো লিন্ডে বিডি
- বিএসইসির কড়া নির্দেশ: ২০ কোটি টাকা ফেরত দিচ্ছে ভ্যানগার্ড ম্যানেজমেন্ট
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো আইডিএলসি ফাইন্যান্স
- প্রথম প্রান্তিক প্রকাশ করলো জনতা ইন্স্যুরেন্স
- আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬; জেনে নিন ৫ ওয়াক্ত নামাজের সঠিক সময়
- আজকের খেলার সময় সূচি:অ্যাস্টন ভিলা-নটিংহাম
- বাংলাদেশ বনাম পাকিস্তান: পেস বোলিংয়েই ভরসা খুঁজছে বাংলাদেশ
- ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা: ব্র্যাক ও উত্তরা ব্যাংকসহ ৭ কোম্পানির দিনক্ষণ চূড়ান্ত
- বিনিয়োগকারীদের সতর্কতা: সূচক কমলেও ডিএসইতে লেনদেনে চাঙ্গাভাব
- ২০০ মেগাপিক্সেল জুম নিয়ে এল vivo X300 Ultra: দাম ও ফিচার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৮ মে ২০২৬)