এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা , একজরের দেখেনিন চূড়ান্ত স্কোয়াড
মন্ত্রীদের দল নাটকীয়ভাবে ঢাকার মালিকানা অর্জন করেছে। প্লেয়ার্স ড্রাফটের একদিন আগে বলা হয়, ঢাকার মালিকানা নিতে চায় এমন কোম্পানি শর্ত পূরণ না করায় তা করতে পারেনি। এর পরই বিসিবির অধীনে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়।
ড্রাফটের আগে ৩ জন বিদেশি ও ১ জন দেশি খেলোয়াড়কে সরাসরি দলভুক্ত করার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ঢাকা দলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবউল্লাহ জাদরানকে।
মিনিস্টার গ্রুপ ঢাকার দলটি মূলত গুছিয়ে দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ড্রাফট থেকে দলে নেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ড্রাফটের পর আরও এক সুপারস্টারকে দলে নেয় ঢাকা। তিনি ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
রাসেল অবশ্য শুরুর কয়েকটি ম্যাচে অংশ নেবেন, থাকবেন না পুরো আসরজুড়ে। ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে দলে ভেড়ানো হয়েছে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকীকে।
তামিম ও মাশরাফি ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে ঢাকা দলভুক্ত করে রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন চৌধুরীকে। ড্রাফট শেষে নেওয়া হয় আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
দল সাজাতে প্লেয়ার্স ড্রাফটে ঢাকা খরচ করে ৪ কোটি ১ লাখ টাকা, যা দলগুলোর খরচের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ। ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলটি পাবে হোম ভেন্যুর স্বাদ।
একনজরে মিনিস্টার ঢাকার স্কোয়াড
ড্রাফটের আগে সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান) ও নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন চৌধুরী।
ড্রাফটের পর : রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?