কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষে দেখেনিন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে ১৮ ওভার করে খেলতে পেরেছে দুদলই। শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নামা চট্টগ্রাম প্রথম ওভারেই ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে হারায়। ব্যাট হাতে কোনো রান তুলতে পারেননি ওয়ালটন।
পরে দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে এবং তৃতীয় উইকেটে শামীম পাটোয়োরীকে সঙ্গে নিয়ে দুটি ক্যামিও জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন। ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।
এরপর শুরু হয় বৃষ্টি। তাতে দুই ওভার করে কমিয়ে দেওয়া হয়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে ২৬ রানে আউট হন শামীম। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৫৭ রানে আউট হয়েছেন ওপেনার উইল জ্যাকস।
এরপর ৩ রানে বেনি হাওয়েল, ৩ রানে নাঈম ইসলাম, ৪ রানে মেহেদি হাসান মিরাজ এবং ১ রানে মৃত্যুঞ্জয় চৌধুরী আউট হন। আর ১২ রানে অপরাজিত থাকেন আকবর আলি। চট্টগ্রামের ইনিংস থামে ১৩৮ রানে। পরে বৃষ্টি আইনে তাদের দলীয় স্কোরের সঙ্গে যোগ করা হয় আরও ৫ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪ ওভারে ২৭ রানের খরচায় পাঁচটি উইকেট নেন দলীয় পেসার মোস্তাফিজুর রহমান।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস এবং লিটন কুমার মিলে ১৩৮ রানের জুটি গড়লে জয়ের বন্দরেই পৌঁছে যায় কুমিল্লা। ম্যাচের এমতাবস্থায় ব্যক্তিগত ৫৩ রানে আউট হন লিটন কুমার দাস। পরে ফাফ ডু-প্লেসিসকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন কায়েস। ইমরুল কায়েস ৬২ বলে ছয়টি চার এবং পাঁচটি ছয়ের মারে ৮১ রান করে অপরাজিত থাকেন। এদিকে ডু-প্লেসিসকে খেলতে হয়নি কোনো বল।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন