এক ম্যাচেই গেইলের রেকর্ড ভাঙ্গার সাথে একাধিক রেকর্ড গড়লেন নিকোলাস পুরান
তবে, ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা সত্ত্বেও ওডিআই অধিনায়ক নিকোলাস পুরান তার ব্যাটিং দক্ষতা বজায় রেখেছেন। ইডেন গার্ডেনে তিন ম্যাচেই ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পুরান। তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ৬১, ৬২ ও ৬১ রান।
সেই সাথে টি-টোয়েন্টি সিরিজে একাধিক রেকর্ড গড়েন পুরান। তিনি ছুঁয়ে ফেলেন বিরাট কোহলির অনবদ্য এক কৃতিত্বকে। ভেঙে দেন ক্রিস গেইলেরও একটি রেকর্ড।
১। তিন ম্যাচের কোনও দ্বি-পাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান (১৮৪) সংগ্রহ করার রেকর্ড গড়েন পুরান। তিনি টপকে যান ক্রিস গেইলের ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা ১৬৭ রানের রেকর্ডকে।
২। ভারতের মাটিতে কোহলিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করা ক্রিকেটারে পরিণত হন পুরান (২৭৯)। তিনি পিছনে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েলকে (২৪৪)।
৩। ব্রেন্ডন ম্যাককালামের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে পরপর ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানের গণ্ডি টপকানোর নজির গড়েন পুরান।
৪। ভারতের মাটিতে কোনও টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে ৩ বার ৫০ রানের গণ্ডি টপকানোর হিসেবে বিরাট কোহলির রেকর্ড ছুঁয়ে ফেলেন পুরান। কোহলি ২ সিরিজে এমন কৃতিত্ব অর্জন করেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাাড়ও ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে তিনবার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান কোহলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন