গোপন তথ্য ফাঁস: আইপিএল নিলামের আগেই বিসিবিকে চিঠি দিয়েছিল সাকিব
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে পাপন বলেন, ৬ মাস টেস্ট থেকে ছুটি চেয়ে বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। বোর্ড সভাপতির সাক্ষাৎকার থেকে এ তথ্য আসায় এ নিয়ে আলোচনার ঝড় শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে।
তবে এই ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে বলে উল্লেখ করেন জালাল। এরপর গঙ্গা-যমুনায় জল গড়িয়েছে বেশ, সাকিব দল পাননি আইপিএলে।
সেই কারণেই এখনো কিছু চূড়ান্ত হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষেই সাকিবে সঙ্গে আলোচনা করে তার বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত।
এর ব্যাখ্যায় জালাল বলছিলেন, ‘সাকিব আগে চিঠি দিয়েছে, এরপর তার সাথে আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পর ঠিক হয়েছে সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। (সাকিবের টেস্ট খেলতে না চাওয়ার চিঠি) এটা এখনকার না, আইপিএল নিলামের আগে চিঠি দেওয়া হয়েছিল। অনেকে ভাবছে ইদানীং চিঠি দিয়েছে। ব্যাপারটা তা না। আগেই ঠিক করা ছিল সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে, যখন দক্ষিণ আফ্রিকা যাবে সেখানে টেস্ট খেলবে না কারণ আইপিএল আছে।’
যোগ করেন জালাল, ‘এখনও চূড়ান্ত কথাবার্তা হয়নি। যেহেতু একটা সিরিজ চলছে। আশা করি ঢাকার আসার পর মাননীয় সভাপতির সাথে আলোচনা হবে, আমরাও ওর সাথে বসব। বসে সিদ্ধান্ত নিব, কোন ম্যাচগুলোতে ও খেলবে। বোর্ড তো চাইবেই টেস্ট খেলুক। সে অনেক দিন খেলার বাইরে থাকলেও সাকিবের মত অলরাউন্ডার টেস্টে থাকলে দল শক্তিশালী হয়ে যায়। বিষয় হল তার শারীরিক অবস্থা। সে যদি মনে করে বিশ্রাম দরকার সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল