পিএসজি থেকে এমবাপেকে বছরে ৪৫০ কোটি টাকার রেকর্ড প্রস্তাব দেয়া হয়েছে
সব মিলিয়ে চলতি মৌসুম শেষে ফ্রি অ্যাজেন্ট হতে যাওয়া এই তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এর মধ্যেই আরও একবার পিএসজির পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। সেটাও বড় ধরনের অঙ্কের। কত? সংখ্যাটা শুনলে চোখ কপালে উঠতে পারে।
ফরাসি দৈনিক লা প্যারেসিয়ান জানাচ্ছে, বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে, টাকার অঙ্কে যা সাড়ে চারশ কোটিরও বেশি। সঙ্গে চুক্তি নবায়ন করলেই আরও ১০০ মিলিয়ন ইউরো দেওয়া হবে বোনাস হিসেবে। ২০২৪ পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি।
পিএসজি এখনও এমবাপের চুক্তি নবায়নের হাল ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না বলেই জানা যাচ্ছে। যদিও চলতি মৌসুম শেষেই তাকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, ৯ মার্চ পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর কোনো ঘোষণা দেবে স্প্যানিশ ক্লাবটি।
প্রথম লেগে এমবাপের গোলে জিতেছিল পিএসজি। ওই ম্যাচের পর নিজের ভবিষ্যতের ব্যাপারে তিনি বলেছিলেন, ‘আমি ফুটবলে পুরো মনোযোগ দিতে চাই যেটা আমার সতীর্থদেরও বলেছি। অনেক কিছুই বলা হচ্ছে, সবাই সবকিছু জানে আর সবাই বলার জন্যই এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমি সত্যিই দলকে সাহায্য করার দিকে মনোযোগ দিচ্ছি। গত সপ্তাহে একটা সাক্ষাৎকারে বলেছি আর আজকে করে দেখিয়েছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live