শেষ মুহুর্তে নতুন করে আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-২০ সিরিজের দল ঘোষণা করলো বিসিবি
গত ২১ ফেব্রুয়ারি ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না সোহান। তবে সিরিজ শুরুর প্রাক্বালে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দুটি টি-টোয়েন্টির একাদশেই বিবেচিত হবেন তিনি।
গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নজরকাড়া পারফরম্যান্সের পর সোহানকে টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়। একসময় তার হাতে তুলে দেওয়া হয় উইকেটকিপিংয়ের গ্লাভসও। বিশ্বকাপেও ছিলেন দলের অন্যতম বড় কাণ্ডারি।
তবে সাম্প্রতিক সময়ে ফর্ম পক্ষে ছিল না। তাই আফগানিস্তান সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি। বুধবার (২ মার্চ) অনুশীলনের সময় হাতে চোট পান মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে মুশফিকের খেলাও অনিশ্চিত। মুশফিক না খেললে সোহানকেই দেখা যেতে পারে উইকেটরক্ষকের ভূমিকায়।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডমাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল