দুঃস্বপ্নের মত শেষ হলো মেসি, নেইমারের পিএসজি
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে নিস। মেসি, নেইমার-কেউই পারেননি তাদের রক্ষণে ভীতি ছড়াতে। এ অর্ধে মাত্র ৪ শটের একটি গোলমুখে রাখতে পারে আগের ম্যাচে সাঁ এতিয়েনকে উড়িয়ে দিয়ে আসা দলটি।
নবম মিনিটে নেইমার ও আনহেল ডি মারিয়ার হাত ধরে আক্রমণে ওঠে পিএসজি। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাস ধরে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
২৪তম মিনিটে মেভলিন বার্ডের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিসের ডাচ ফরোয়ার্ড পাবলো রোসারিওর হেড যায় বাইরে। এর পাঁচ মিনিট পর ফের নেইমারের তৈরি করে দেওয়া সুযোগ লক্ষ্যে রাখতে ব্যর্থ দি মারিয়া।
৬৬তম মিনিটে নেইমারের ফ্রি কিকে টিলো কেহরারের দুর্বল হেড ড্রপ খেয়ে আরও দুর্বল হয়ে জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।
৭৮তম মিনিটে ডি মারিয়াকে তুলে তারই আরেক স্বদেশী মাউরো ইকার্দিকে নামান কোচ। তিন মিনিট পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট কর্নারের বিনিময়ে ফেরান নিসের এক ডিফেন্ডার।
অবশেষে নিসের পাল্টা আক্রমণে সফরকারীদের ওই স্তব্ধ করে দেওয়া গোল। সতীর্থের ক্রস জর্জিনিয়ো ভেইনালডাম স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে তার পেছনে থাকা দেলোর্ত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। তাতে লিগ ওয়ানের চলতি মৌসুমে পিএসজির তৃতীয় হারও লেখা হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল