বিশ্বকাপজয়ী অধিনায়কের রেকর্ড ভেঙ্গে দিয়ে অবিশ্বাস্য রেকর্ড করলেন অশ্বিন
যা ভারতীয় এই অফস্পিনার কখনও কল্পনাও করেননি। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অশ্বিন লিখেছেন, ‘২৮ বছর আগে তাকেই (কপিল) আমি প্রশংসায় ভাসিয়েছিলাম। অফস্পিনার হওয়ার বিন্দুমাত্র চিন্তা আমার ছিল না৷ উপরন্তু তার মতো কিংবদন্তির উইকেট সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার কথা কখনও আমি ভাবিইনি।’
৮৫ টেস্টে ৪৩৬ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন অশ্বিন। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নেওয়া অনিল কুম্বলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি৷ তৃতীয় সর্বোচ্চ ভারতীয় উইকেট শিকারি কপিল খেলেছেন ১৩১ টেস্ট। ‘৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের রেকর্ডটিও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
১৯৯৪ সালে আহমেদাবাদে ব্যক্তিগত ১৩০তম টেস্টে সাবেক ভারতীয় অলরাউন্ডার ছাড়িয়ে যান কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে। ৮৬ টেস্ট খেলে কিউই কিংবদন্তি পেসারের সংগ্রহ ৪৩১ উইকেট। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন খেলেছেন ১৩৩ টেস্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। ১৪৫ টেস্ট খেলে লেগস্পিন জাদুকর ঝুলিতে পুরেছেন ৭০৮ উইকেট।
টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার ১। মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা): ৮০০ ২। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৭০৮ ৩। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ৬৪০ ৪। অনিল কুম্বলে (ভারত): ৬১৯ ৫। গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া): ৫৬৩ ৬। স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড): ৫৩৭ ৭। কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ): ৫১৯ ৮। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): ৪৩৯ ৯। রবিচন্দ্রন আশ্বিন (ভারত): ৪৩৬ ১০। কপিল দেব (ভারত): ৪৩৪
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়