গোপন তথ্য ফাঁস: বেরিয়ে এলো সাকিবের ভেঙে পড়ার আসল রহস্য
সবাই তখন ভেবেছিল এবারের আইপিএলের নিলামে নিশ্চিত ভাবে দল পাচ্ছেন সাকিব। তবে শেষ পর্যন্ত সাকিবকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। মূলত আইপিএল কখন শুরু হবে ঠিক তার আগেই দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে বাংলাদেশের এছাড়া আইপিএল যখন শেষ হবে তখন শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের।
তাই ধারণা করা হচ্ছে এই দুই সিরিজের জন্য আইপিএলে দল পাননি সাকিব আল হাসান। আর এতেই ভেঙে পড়েছেন তিনি। তার কারণ বিপিএলের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নিলামের ঠিক আগের ৪ ম্যাচে তিনি করেন ১৮৯ রান, বল হাতে নেন ৮ উইকেট।
কিন্তু আইপিএলের নিলামের পর সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। নিলামের পরে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। ব্যাট হাতে মাত্র ৮২ রান করেন তিনি, বল হাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি বাদে শিকার করেন ৮ উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে যথাক্রমে ১০, ২০ ও ৩০ রান করেন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয় ম্যাচে ৯ রান করে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার। অর্থাৎ আইপিএল নিলামের আগে ও পরে সাকিবের পারফরম্যান্সে আকাশ-পাতাল তফাৎ।
এদিকে, সাকিবের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু না পাওয়াটা মানসিকভাবে আঘাত করতেই পারে। আমরা জানি যে আইপিএল বিশ্বের সেরা একটি টুর্নামেন্ট। সেখানে পৃথিবীর সেরা খেলোয়াড়রা আসে। আমি যদি নিজেকে সেরা খেলোয়াড় মনে করি এবং নিজেকে যোগ্য মনে করি, এতোদিন ওখানে ছিলাম আমি। এখন যদি আমাকে ওখানে মূল্যায়ন করা হচ্ছে না, এটা আমাকে আঘাত করতেই পারে”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?