নতুন ইতিহাস: ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে নতুন ইতিহাস লিখলো ওয়েস্ট ইন্ডিজ
ডানেডিনে টসভাগ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই ছিল। শেমাইন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। জবাবে ইনিংসের ১৪ বল বাকি থাকতে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল ওয়েস্ট ইন্ডিজের। দিয়েন্দ্রো ডটিন (৩১) আর হেইলে ম্যাথিউজ (৪৫) প্রথম ২০ ওভারে ৮১ রান তুলে দেন দলকে। সেখান থেকে ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা।
একশর আগে (৯৮ রানে) হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ১২৩ রানের বড় জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন শেমাইন ক্যাম্পবেল আর চেদিন নেশান। ক্যাম্পবেল ৬৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নেশান (৪৯)। ইংল্যান্ডের সোফি একলেস্টন ২০ রানে নেন ৩টি উইকেট।
জবাবে ক্যারিবীয় বোলারদের তোপে ৯৪ রান তুলতেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে বসে ইংলিশরা। ওপেনার টেমি বেমন্ট লড়লেও আউট হন ৪৬ করে। এরপর ডেমি ওয়াট (৩৩) আর সোফিয়া ডাঙ্কলে (৩৮) হাল ধরেন।
কিন্তু এই যুগলও ফিরে যাওয়ার পর ১৫৬ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। সেখান থেকে নয় নম্বর ব্যাটার একলেস্টন আর দশ নম্বরের কেট ক্রসের দারুণ লড়াইয়ে ফের জয়ের স্বপ্ন দেখতে থাকে ইংলিশরা।
কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৪৮তম ওভারের প্রথম বলে একলেস্টনের শট বোলার আনিসা মোহাম্মেদের আঙুল ছুঁয়ে ভেঙে যায় ননস্ট্রাইকের স্ট্যাম্প। দুর্ভাগ্যজনক রানআউটের কবলে পড়েন ক্রস (২৭)।
দুই বল পর শেষ ব্যাটার আনিয়া স্রুবসুলেকে বোল্ড করে ক্যারিবীয়দের আনন্দে ভাসান আনিসা। ৩৩ রানে অপরাজিত থেকে হারের বেদনা নিয়েই মাঠ ছাড়েন একলেস্টন।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শামিলি কোনেল। ৩৮ রানে ৩টি উইকেট শিকার করেছেন তিনি। ২টি করে উইকেট আনিসা আর ম্যাথিউসের।
দুই ম্যাচে দুটিই জিতে নারী ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড হেরেছে টানা দুই ম্যাচ। দুই জয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল