টি-২০ র্যাংকিংয়ে চম দেখালো নাসুম, লিটনের লম্বা লাফ
দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য থাকলেও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। তাতে সেরা দশে জায়গা করে নিয়েছেন নাসুম। যেখানে ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন বাঁহাতি এই স্পিনার।
গত বছরের বিবর্ণ পারফরম্যান্সে সর্বশেষ নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে জায়গা হারিয়েছিলেন লিটন দাস। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে আফগান সিরিজের দলে জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটার।
নিজের ফেরার ম্যাচেই ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে উইকেটকিপার ব্যাটার করেছিলেন ১৩ রান। তাতে টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন লিটন।
বিস্তারিত আসছে...