ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ
দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা না থাকলেও ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চান নিক হকলি। রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী। সময় যত বেড়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ততই নিম্নমূখী হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও।
সর্বশেষ ২০১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। এর মাঝে ৮ বছর কেটে গেলেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নি। যেখানে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল এই দুই দল। সাদা পোশাকের ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হয়েছিল সর্বশেষ ২০০৭ সালে।
সর্বশেষ ৮ বছরে বিরাট কোহলি-বাবর আজমদের লড়াই সীমাবদ্ধ ছিল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে। দুই দেশের দ্বৈরথ দেখার জন্য দর্শকদের তাকিয়ে থাকতে হয় আইসিসির টুর্নামেন্ট কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টের দিকে। রোমাঞ্চকর লড়াইয়ে আরও ম্যাচ বাড়াতে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে অস্ট্রেলিয়া।
এ প্রসঙ্গে হকলি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজের ধারণা পছন্দ করি। অতীতে এটি বেশ ভালোভাবে কাজ করেছে। আমরা আয়োজন করার জন্য উন্মুক্ত থাকবো। ভারত ও পাকিস্তানের বড় একটা সম্প্রদায় অস্ট্রেলিয়াতে বাস করে। এটি এমন একটি প্রতিযোগিতা যা বিশ্ব ক্রিকেটে সবাই দেখতে চায়। আমরা যদি এটার সুযোগ তৈরিতে সহায়তা করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে।’
কদিন আগে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চার দলের সিরিজ আয়োজনের কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। যদিও এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল