দক্ষিণ আফ্রিকাতেও ম্যাচ জেতা সম্ভব: তাসকিন
বাংলাদেশ 2002 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ছয়টি টেস্ট, নয়টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয়ের রেকর্ড শূন্য। দেশের মাটিতে কোনো ফরম্যাটেই জিততে পারেনি টাইগাররা। একই ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। গত জানুয়ারিতে সেই আক্ষেপ থেকে মুক্তি পায় বাংলাদেশ।
মুমিনুল হকের নেতৃত্বে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়ে এসেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে সেটি বেশ আত্মবিশ্বাসী করছে মুমিনুল, তামিম, মুশফিক, তাসকিনদের। বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে তাসকিন সাংবাদিকদের বলছিলেন, ‘নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।’
পেস বোলারদের জন্য উপমহাদেশের বাইরের উইকেটগুলো বেশ আদর্শ। দক্ষিণ আফ্রিকার উইকেটকে পেস স্বর্গই বলা হয়। এ প্রসঙ্গে তাসকিনের ভাবনা, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় প্রপার স্পোর্টিং উইকেট। ওসব জায়গায় বোলার-ব্যাটার দুইজনেরই ভালো করার সুযোগ থাকে। ওখানে চ্যালেঞ্জ আরও বেশি। ইভেন বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, ঠিক লাইন-লেন্থে বল না করলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আছে, তবে একইসাথে আরও বেশি নিখুঁত হতে হবে।’
অফ ফর্মে অনেক দিন দলের বাইরে থাকতে হয়েছিল তাসকিনকে। তবে পূনরায় যখন থেকে ফিরেছেন তখন থেকেই দুর্দান্ত বোলিং করে চলেছেন দীর্ঘদেহী পেসার।
তার গতি দক্ষিণ আফ্রিকার পেসে বেশ কাজে লাগবে মনে করা হচ্ছে। সফরে ব্যক্তিগত টার্গেট কি থাকছে? এমন প্রশ্নে তাসকিনের উত্তর, ‘নিজের আয়ত্ত্বের মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে যেন আমার ভূমিকা থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি, ভালো কিছু করতে পারি।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ১৮ মার্চ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ৩০ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন